স্বাস্থ্য

ঢামেকে ৬ করোনা রোগীকে প্লাজমা থেরাপি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। এ পদ্ধতিতে সুস্থ হওয়া রোগীদের কাছ থেকে সংগ্রহ করা প্লাজমা জটিল আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগ করা হয়।

ঢামেকে'র এ কার্যক্রমের তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান।

তিনি জানান, ঈদের আগে থেকে আজ ২৮ মে পর্যন্ত ৬ জন রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে শ্বাসকষ্টে ভুগছিল। প্লাজমা থেরাপি দেওয়ার পর রোগীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পরীক্ষামূলক চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্লাজমা সংগ্রহ শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ১৯ জন করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই প্রতিদিনই প্লাজমার সংগ্রহ কার্যক্রম চলতে থাকে।'

বুধবার (২৭ মে) মাশরুফ তাহমিম মল্লিক ও তার বোন মাহফারা তাসমিম এবং স্বাস্থ্যকর্মী কামরুজ্জামান তৌফিক নামের ৩ জন করোনা জয়ী রোগী প্লাজমা দিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মজিবুর রহমান জানান, 'হাসপাতালের নতুন ভবনে কোভিড ইউনিট -২ এ ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত ৪শত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেককে করোনার পাশাপাশি ডায়ালাইসিসও করাতে হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা