স্বাস্থ্য

দুটি ওষুধে করোনা থেকে সুস্থতার হার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন। চিকিৎসকরা জানান, রোগীদের ওপর ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারের ফলে করোনা মুক্তির হার বেড়েছে কয়েক গুণ। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেড় হাজার আক্রান্ত রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করে এমন দাবি করছেন চিকিৎসকরা।

তবে বিশেষজ্ঞরা এর ব্যবহারকে স্বাগত জানালেও আরও গবেষণার ওপর জোর দিচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগ জানায়, বিষয়টি নিয়ে কাজ করছেন তারা।

মাঠে কর্মরতদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ। সংখ্যাটা দুই হাজারের বেশি। প্রথমদিকে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত ৪/৫ দিনে ধরে সুস্থ হওয়ার সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় এক'শ।

হাসাপাতালের চিকিৎসকদের দাবি, ইভারমেকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারের ফলেই রোগী সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে।

চিকিৎসকরা জানান, রোগী শনাক্তের প্রথম দিনেই দেয়া হচ্ছে দুটি ইভারমেকটিন। পরের ৭ দিনে ৭টি ডক্সিসাইক্লিন দেয়া হচ্ছে। আর তাতেই সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্তরা।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক পুলিশ সুপার মো. এমদাদুল হক বলেন, আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে রোগী সেরে উঠছে দৈনিক গড়ে একশ জন করে। দুটি ইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন ১০০ মিলিগ্রাম ওষুধে সুফল মিলছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন রোগীরা।

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটি চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, এ ওষুধ দিয়ে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এ ধরনের প্রচার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই ওষুধ ফলাফল নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলছেন, এই ওষুধের কার্যকারিতা নিয়ে কাজ করছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা