স্বাস্থ্য

এক ঘণ্টায় মিলবে করোনার পরীক্ষার ফল

আন্তর্জাতিক ডেস্ক:

কোভিড ১৯ বা করোনাভাইরাস শনাক্তে জরুরি পরীক্ষার জন্য সিআরআইএসপিআর ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কিটের মাধ্যমে করোনা পরীক্ষার নতুন এ পদ্ধতিটি প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে।

এ পদ্ধতি সিআরআইএসপিআর মেশিনারি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজ করে। নির্দিষ্ট জিনগত অণুক্রম পরীক্ষা করে নমুনা থেকে সার্স-কোভ-২-এর জেনেটিক উপাদানের অংশ বিশেষ শনাক্ত করতে পারে। এক ঘণ্টার মধ‌্যে পরীক্ষার ফল জানা যায়।

গবেষকেরা বলছেন, কিটের ব্যাপক ব্যবহারের ফলে জমে থাকা কাজ দ্রুত সারা যায় এবং আরও বেশি পরীক্ষা করার সুযোগ আসতে পারে। তবে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষার ফল আর বাস্তব পরিস্থিতিতে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে পরীক্ষার ফল কী আসে, তা এখনো দেখার বাকি।

বিজ্ঞান সাময়িকীর নেচার-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কিটটিকে ‘জরুরি ব্যবহারের’ বিধানের আওতায় অনুমোদন দেওয়া হয়েছে, যাতে দেশে জমে থাকা পরীক্ষার কাজ সহজ হয়।

নেচার-এর তথ্য অনুযায়ী, নতুন ডায়াগনস্টিক কিটটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ব্রড ইনস্টিটিউটের সিআরআইএসপিআর প্রকৌশলী ফেং জাং, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকদের গবেষণার ভিত্তিতে তৈরি। ডায়াগনস্টিক কিট তৈরি করেছে কেমব্রিজভিত্তিক জৈবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি সংস্থা শার্লক বায়োসায়েন্স।

গবেষকেরা বলেন, নাক, মুখ বা গলার সোয়াব বা ফুসফুস থেকে নেওয়া তরলের নমুনা সিআরআইএসপিআর পদ্ধতিতে জিনগত বিশ্লেষণ করা হয়। যদি ভাইরাসের জিনগত উপাদানটি পাওয়া যায়, তবে একটি সিআরআইএসপিআর এনজাইম ফ্লুরোসেন্ট আভা তৈরি করে। এক ঘণ্টাতেই ফল পাওয়া যায় বলে দাবি করেছে কিট নির্মাতা প্রতিষ্ঠানটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা