স্বাস্থ্য

করোনায় সুস্থতার হার বাড়ছে

নিউজ ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

শনিবার (৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ২২৬ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০৩ জন, স্পেনে এক লাখ ৬৮ হাজার ৪০৮ জন, ইতালিতে ৯৯ হাজার ২৩ জন, ফ্রান্সে ৫৫ হাজার ৭৮২ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮৩ হাজার ৮৩৭ জন। তুরস্কে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৩৯৬ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭০০ জন।

এ পর্যন্ত করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ২১৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১২ হাজার ৮৪১ জন। অপরদিকে ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা