স্বাস্থ্য
করোনাভাইরাস

গার্মেন্টস খোলা ও দোকানে ভিড়ের কারণে সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পোশাক কারখানা খোলা এবং দোকানে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় নিশ্চিত হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। এতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ (০৫ মে) সচিবালয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে এমন মন্তব্য কেরন স্বাস্থ্য মন্ত্রী।

তিনি আরও বলেন, তবে জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নেয়া এবং করোনা রোগী আর যাতে না বাড়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, আমাদের মৃত্যু হার অন্যদেশের তুলনায় কম। প্রথম দিকে সংক্রমণ কম থাকলেও বর্তমানে কিছু বাড়ছে। গত ৮ থেকে ১০ দিনে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ৪০০ থেকে ৫০০ করে, এরপর ৬০০ আর বর্তমানে ৭০০ জন করে শনাক্ত হচ্ছে।

যেহেতু গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটে আনাগোনা বাড়ছে, এ কারণে কাজেই সংক্রমণ একটু বাড়বে। এটা আমরা ধরেই নিতে পারি মলে মন্তব্য করেন মন্ত্রী।

জানান, যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমাদের জীবন এবং জীবিকা দুটোই একসঙ্গে চালিয়ে যেতে হবে। এ কারণে সেভাবেই কাজগুলো করে যাচ্ছি বলে জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা