স্বাস্থ্য

চীন থেকে আনা হচ্ছে করোনা পরীক্ষার ১ লাখ কিট

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সাথে বাড়ছে করোনা শানাক্তে পরীক্ষার সংখ্যাও। তাই করোনা পরীক্ষায় চীনে থেকে ১ লাখ কিট আনতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ড. নাসিমা সুলতানা বলেন, আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে চীন থেকে কিটগুলো দেশে এসে পৌঁছাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার কিটের কোনও স্বল্পতা নেই। সন্দেহভাজন রোগীদের পরীক্ষার জন্য আমাদের উপযুক্ত কিট ও সরঞ্জাম রয়েছে।

তবে করোনা পরীক্ষা কিট কি পরিমাণ মজুত রয়েছে এ প্রশ্ন এড়িয়ে যান তিনি। নাসিমা সুলতানা বলেন, কি পরিমাণে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ কিটের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।

গত ৩১ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলো দেশে ৯২ হাজার পিসিআর টেস্ট কিট রয়েছে। এগুলোর মধ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষ ২১ হাজার কিট বিভিন্ন ল্যাবে বিতরণ করেছে। মজুত রয়েছে বাকি ৭১ হাজার। এরপর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমের কাছে কিটের বিষয়ে তথ্য প্রদান বন্ধ করে দেয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা