স্বাস্থ্য

করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে নিয়ে কাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের নিজ বাড়িতে বেড়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় তাকে ফোন করে ঢাকায় ফেরত আনা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ।

জানা গেছে, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলায়। তিনি রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের একজন ওয়ার্ডবয়।

রাজধানী ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজি হাসপাতালের একজন চিকিৎসক বলেন, কয়েক দিন আগে এ হাসপাতালের দুজন রোগীর শরীরে করোনা পাওয়া যায়। ওই দুটি ওয়ার্ডের সব চিকিৎসক ও রোগীর সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের গত বুধবার নমুনা সংগ্রহ করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

গত শনিবার (১৮ এপ্রিল) ফলাফলে শুধু ওই স্বাস্থ্যকর্মীরই করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। পরে সেদিনই হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা জানতে পারে, উপসর্গ নিয়েই ওই স্বাস্থ্যকর্মী গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। হাসপাতালের ফোন পেয়ে গতকাল ওই স্বাস্থ্যকর্মী তার কর্মস্থলে ফিরে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িঘর লকডাউন করার প্রক্রিয়া চলছে।

দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল শামীম জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে। যে সিএনজিচালিত অটোরিকশা করে গোড়াই স্টেশনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমেছিলেন, সেই অটোরিকশার চালককেও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার কাজ চলছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা