স্বাস্থ্য

যক্ষ্মা শনাক্তের মেশিনেই হবে করোনা পরীক্ষা!

নিজস্ব প্রতিবেদক:

দুনিয়া জুড়ে করোনাভাইরাসের তাণ্ডব যেন থামছেই না। এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস থাবা বসিয়েছে। এই ভাইরাসের ছোবলে ইতোমধ্যে প্রায় ২০ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাস লক্ষাধিক মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে করোনাভাইরাস শনাক্তকারী কিটের।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শোনালেন আশার কথা। তাদের মতে, যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়ে দেশে একদিনেই অন্তত ৫ হাজার মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্রে এমন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ কার্যক্রম শুরু করতে প্রয়োজন মেশিনের উপযোগী রি-এজেন্ট। এ পদ্ধতিতে ফলাফল পেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। তবে সরকারের সর্বোচ্চ মহলের অগ্রাধিকার ছাড়া এমন সুযোগ অধরাই থাকবে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।

সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে বাংলাদেশ। এই ধাপেই প্রতিদিন অন্তত ১০ হাজার টেস্টের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী সমাদৃত যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ এর পরীক্ষার ছাড়পত্র দেয়ায় সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশেও।

বর্তমানে দেশের জেলা-উপজেলায় মোট ২৫০টি জিন এক্সপার্ট কার্যক্ষম মেশিন রয়েছে; যেখান একদিনে ৫ থেকে ৭ হাজার মানুষকে কোভিড-১৯ এর পরীক্ষা করানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোনও ধরনের প্রশিক্ষণ, জনবল নিয়োগের ঝামেলা ছাড়াও সংক্রমণের ঝুঁকি কম থাকায় বর্তমানে আমেরিকায় এ পদ্ধতি ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে।

বিশেষজ্ঞদের মতে, এ মেশিনের উপযোগী রি-এজেন্ট যত দ্রুত আনা যাবে তত দ্রুতই ব্যাপকহারে পরীক্ষা শুরু করা যাবে।

জিন এক্সপার্ট মেশিন দিয়ে প্রতি মাসে ২ লাখেরও বেশি মানুষের যক্ষ্মা শনাক্তের পরীক্ষা করা হয়। একই মেশিনে পিসিআর পদ্ধতি ব্যবহার করে মাসে অন্তত দেড় লাখ মানুষের কোভিড-১৯ এর পরীক্ষা সম্ভব বলে জানিয়েছে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা