স্বাস্থ্য

বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সারাদেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজের ধনাঢ্য ব্যক্তি, সমাজসেবীদের বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ ২৫ মার্চ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ভালো। ঘরের বাইরে গেলে তিন ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাবেন, তারা সবাই মাস্ক পরিধান করবেন।

বাজারে মাস্কের সঙ্কট থাকলে নতুন বা পুরাতন কাপড় ব্যবহার করে মাস্ক বানিয়ে পরিধান করতে স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানিয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কভিড-১৯ আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করেছেন ৭১২ জন। গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ছয়জনের। এর মধ্যে সবশেষ যিনি মারা গেছেন তার বয়স ৭০ বছরেরও বেশি। নতুন আক্রান্তদের মধ্যে এক জন মারা গেছেন।

এ পর্যন্ত মোট ৩৯ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত সর্বমোট ২৬৭ জন আইসোলেশন এ ছিলেন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছে ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৪০ জন। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা