বিনোদন

ভারতের সহযোগিতায় ঢাকায় হচ্ছে ফিল্ম সিটি

ভারতে একাধিক ফিল্ম সিটি রয়েছে, তবে বাংলাদেশে একটিও নেই। তবে এবার সেই অভাব দুর হচ্ছে ঢাকায় একটি অত্যাধুনিক ফিল্ম সিটি গড়ে তোলার মাধ্যমে।

ভারতের সহযোগিতায় ঢাকায় তৈরি হবে একটি অত্যাধুনিক ফিল্ম সিটি। আজ (১৪ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের তথ্যমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্মপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো, ঢাকায় ভারতের সহযোগিতায় একটি ফিল্ম সিটি গড়ে তোলা ।
ভারতে একাধিক ফিল্ম সিটি থাকলেও বাংলাদেশে এই প্রথম ফিল্ম সিটি হবে।
বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারতের কাছে ফিল্ম সিটি তৈরির জন্য সহযোগিতা চেয়েছিলাম। কারণ, ভারতের এ ব্যাপারে বিপুল অভিজ্ঞতা আছে। ভারতই এখন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা প্রস্তুতকারক দেশ। সে জন্যই তাদের কাছ থেকে এটি তৈরির বিষয়ে সহযোগিতা চাওয়া।’
আর প্রকাশ জাভাদকার জানিয়েছেন, ‘ঢাকায় ফিল্ম সিটি করা নিয়ে কথা হয়েছে। দু’দেশের মধ্যে চলচ্চিত্র ও সরকারি টিভির অনুষ্ঠান আদান প্রদান নিয়েও কথা হয়েছে। আমরা বাংলাদেশে ফিল্ম সিটি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’
ফিল্ম সিটি নিয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য অবিলম্বে বাংলাদেশকে একটি অভিজ্ঞ প্রতিনিধদল ভারতে পাঠানোর কথা হয়েছে ঐ বৈঠকে। তারা মুম্বাই ও হায়দরাবাদ ফিল্ম সিটি ঘুরে দেখবেন। তারপর কী ধরনের সহযোগিতা লাগবে, সে বিষয়ে চূড়ান্ত হবে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে নির্মিতব্য সিনেমা নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে। প্রকাশ জানিয়েছেন, শ্যাম বেনেগাল সিনেমাটি তৈরি করবেন এবং সঠিক সময়ে তা তৈরি হয়ে যাবে। বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন উৎসবের মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা