বিনোদন

সত্যিই কি বিয়ে করছেন দেব-রুক্সিণী !

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে দেবের। একের পর এক সফল সিনেমা দিয়ে তিনি এগিয়ে চলছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সমানভাবে সক্রিয়। এই গুণী অভিনেতা প্রেম করছেন অভিনেত্রী ও মডেল রুক্সিণী মৈত্রের সঙ্গে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরে।

দেবকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে রুক্মিণীর সঙ্গে ঠিক কিসের সম্পর্ক বরাবরই তা বন্ধু বলেই এড়িয়ে গিয়েছেন। এমনকী রুক্মিণীর কাছেও এই প্রশ্ন রাখলে একই উত্তর পাওয়া যেত। তবে ছুটি কাটাতে যাওয়া থেকে জন্মদিন সবই একসঙ্গে সেলিব্রেট করেন তারা। কিছুদিন আগেই ছিল দেবের জন্মদিন।

জন্মদিনেও একটি ধোঁয়াশা ভরা টুইট করেছিলেন রুক্মিণী। সেখানে অবশ্য দেবকে তার রিল লাইফের একমাত্র নায়ক বলে উল্লেখ করেন এবং লেখেন আরও সুন্দর মুহূর্তের অপেক্ষায় আছেন তিনি। তাহলে কি সবার আশা এবার পূরণ হচ্ছে? কবে বিয়ে করছেন, এই প্রশ্নে জেরবার হয়ে দেব অবশ্য একবার বলেছিলেন, কাউকে না জানিয়ে চুপিসারে সব সেরে ফেলব।

পৌষের শেষ রাতে দেব তার সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। যদিও লাল রঙা সেই খামে পাত্র-পাত্রীর নাম নেই। কিন্তু নায়ক মজা করে লিখেছেন, কেউ খবরটা দেওয়ার আগেই...আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। তাহলে কি সত্যিই বিয়ে করছেন দেব-রুক্মিণী?

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা