বিনোদন

ঈদে ভক্তদের জন্য সালমানের উপহার

বিনোদন ডেস্কঃ

প্রতি বছর ঈদে মুক্তি পায় বলিউড স্টার সালমান খানের ছবি। বক্স অফিস হিট করা একেকটা সিনেমার জন্য প্রতিবারই ভক্তরা মুখিয়ে থাকেন। বিগত কয়েক বছর ধরেই এটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু করোনাভাইরাস লকডাউনের জেরে গত দু’মাস ধরে বন্ধ সমস্ত প্রেক্ষাগৃহ। যার জেরে আটকে গিয়েছে ছবি মুক্তিও। এ বছর ঈদ পেরিয়ে গেলেও মুক্তি পায়নি কোনও ছবি। তবে ছবি উপহার না দিতে পারলেও ভক্তদের জন্য ঈদে নিজের গাওয়া গান উপহার দিয়েছেন বলিউডের সাল্লুভাই খ্যাত সালমান খান।

মজার বিষয় হচ্ছে, গাওয়া সেই গানের নামও ‘ভাই ভাই’। সোমবার (২৫ মে) নিজের ইউটিউব চ্যানেল থেকে সেই গানের ভিডিও আপলোড করেছেন। যা ইতিমধ্যেই দেখা হয়েছে এক কোটি ৪২ লক্ষ বারেরও বেশি। ভিডিওতে লাইক পড়েছে ১৯ লক্ষ। গানটি আপলোড করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

‘ভাই ভাই’ গানটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে হিন্দু ও মুসলিমের ভ্রাতৃত্ববোধের চিত্র। এই গানে সালমানের সাথে কণ্ঠ দিয়েছেন রুহান আরশাদও। ভাই ভাই-এর মিউজিক কম্পোজ করেছেন সাজিদ ওয়াজিদ।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা