বিনোদন

প্রায় ১ লাখ দুঃস্থদের পাশে শাহরুখপত্নী

বিনোদন ডেস্ক:

করোনা পরিস্থিতিতে ভারতজুড়ে লকডাউনের জেরে অসহায় হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া মানুষেরা। এই সংকটকালে সরকারের পাশাপাশি এসব মানুষদের সহযোগিতা করছেন সমাজের বৃত্তবান ও বলিউড তারকারা। করোনার এই ক্রান্তিকালে বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী একাই নিলেন ৯৫ হাজার মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব।

শাহরুখের স্ত্রী গৌরী খান ভারতের মুম্বইয়ের বিভিন্ন এলাকার ৯৫ হাজার মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন। যার মধ্যে পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর,ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকা রয়েছে।

খেটে খাওয়া এই দিনমজুর মানুষদের রোটি ব্যাংক ফাউন্ডেশন এবং মীর ফাউন্ডেশনের মাধ্যমে এই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়। গৌরী জানিয়েছেন এই দুঃসময়ে আরও অনেক কাজ বাকি।

এছাড়াও শাহরুখ খান ও গৌরী খান মুম্বইয়ে নিজেদের চারতলা অফিসকে কোয়ারেন্টাইন করার জন্য দিয়ে দিয়েছেন। স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের জন্য ২৫০০০ পিপিই কিট দিচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান।

এমনকি প্রধানমন্ত্রীর তহবিল ছাড়াও একইসঙ্গে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলেও একাধিক উপায়ে সাহায্যের ঘোষণা করেছেন শাহরুখের প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, মীর ফাউন্ডেশন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা