বিনোদন

প্রভাস ও পূজা হেগড়ের শুটিং সেটে আগুন

বিনোদন ডেস্ক : তেলুগু তারকা নাগার্জুন আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওতে শুটিং চলছিল প্রভাস ও পূজা হেগড়ের সিনেমা ‘রাধে শ্যাম’র। শুক্রবার (১৬ অক্টোবর) সকালেই সেখানে কয়েকটি শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে সংবাদ ও সামাজিক মাধ্যমে।

শোনা যায়, শর্ট সার্কিট থেকেই নাকি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এসব অভিযোগ একেবারেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্টুডিওসের স্বত্ত্বাধিকারী নাগার্জুন আক্কিনেনি। টুইটারে পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করে তিনি জানান, তেমন কিছুই ঘটেনি। সবকিছু ঠিক আছে।

‘বাহুবলী’খ্যাত সুপারস্টার প্রভাস ‘সাহো’র পর কাজ করছেন ‘রাধে শ্যাম’ সিনেমায়। ২শ’ কোটি রুপি বাজেটের সিনেমাটি চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন রাধাকৃষ্ণ কুমার।

অন্যদিক নাগার্জুনকে আগামীতে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের সঙ্গে হিন্দি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। তেলুগু ‘ওয়াইল্ড ডগ’ সিনেমার কাজও শুরু করেছেন তিনি। সিনেমাটিতে নাগার্জুনের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা