ছবি: সংগৃহিত
বিনোদন

নির্মাতা হৃদয়ের সিনেমায় ফিরছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

‘বরবাদ’ ‘রাক্ষস’ বানিয়ে তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় ঝড় তুলেছিলেন দেশের সিনেমায়। সেই হৃদয় এবার নাম লেখালেন ওটিটিতে দুনিয়ায়।

হৃদয়ের নির্মিত প্রথম ওয়েব ফিল্মে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অনেক দিন পর বড় পরিসরে অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী।

ওয়েব ছবিটির প্রাথমিক নাম ঠিক হয়েছে ‘লাপাত্তা’। নির্মাতা হৃদয় নিজেই খবরটি জানিয়েছেন গণমাধ্যমকে। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব। ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’

নির্মাতা হৃদয় জানান, আগস্টের মাঝামাঝি শুরু হবে ‘লাপাত্তা’র শুটিং। এতে ফারিয়ার সঙ্গে থাকছেন আরও দুজন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়। বছরান্তে ছবিটি আসতে পারে আইস্ক্রিনে।

এদিকে হৃদয় ব্যস্ত আরো দুটি ছবি নিয়ে। এর মধ্যে ‘বিদায়’ সম্পন্ন করেছেন বাপ্পারাজ ও দীঘি জুটিকে নিয়ে। এটি মুক্তি পেতে পারে দুর্গাপূজায়। একইসঙ্গে সুপাস্টার শাকিব খানকে নিয়েও নতুন একটি ছবির কাজ এগিয়ে যাচ্ছে। সেটার শুটিং শুরু হবে নভেম্বরে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা