শিক্ষা

উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবেন বিকাশে

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও উচ্চমাধ্যমিক স্তরের তিন লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার ৪ জুন শিক্ষা অধিদফতর থেকে সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে অ্যাকাউন্ট নম্বর চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এজন্য শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই, এসব শিক্ষার্থীর নতুন বিকাশ অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, বিকাশ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার শিডিউল নির্ধারণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতায় বিকাশ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলে দেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিডিউল অনুমতি ছাড়া বিকাশ প্রতিনিধি সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে না।

তালিকাভুক্ত সব শিক্ষার্থীর অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য শিক্ষার্থী অ্যাকাউন্ট খোলা থেকে বাদ পড়লে বা কোনো অযোগ্য শিক্ষার্থীর অ্যাকাউন্ট খোলা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

শিক্ষার্থী বা তার পিতা-মাতা বা অভিভাবকের নাম ছাড়া অন্য কারও নামে রেজিস্ট্রেশন করা নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে না। অসত্য বা ভুল তথ্য দিয়ে উপবৃত্তির টাকা নেয়া হলে প্রতিষ্ঠান প্রধানকে সে টাকা ফেরত দিতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা