শিক্ষা

পর্যায়ক্রমে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (৩১ মে) সকাল ১১টায় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি ফেসবুক লাইভে এসে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ঘোষণা করেন।

এসময় করোনা শঙ্কটের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সংকট কাটতে থাকলে ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের জীবন হুমকির মাঝে রেখে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।’

তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণার পর পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারবে। এসএমএসে দু’ভাবে ফল জানা যাবে। ফল প্রকাশের পর নির্ধারিত পদ্ধতিতে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল চলে যাবে। এছাড়া রোল ও রেজিস্ট্রেশন নম্বর নিবন্ধন করলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসে ফল চলে যাবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার থেকে সীমিত পরিসরে খুলছে সরকারি-বেসরকারি সকল অফিস। আর আগামীকাল থেকে চলবে গণপরিবহন। তবে আগামী ১৫ জুন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এমনকি গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। আর প্রতিবার ফলাফল নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবার তা হচ্ছে না।

চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড। এবারও কেন্দ্রীয়ভাবে ঢাকা বোর্ড দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা