শিক্ষা
করোনা পরিস্থিতি

শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মে পর্যন্ত ছুটি

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেশে প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে অবশ্য রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সচিব আরো বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ১৭ মার্চ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা