শিক্ষা

ছুটির পর আসছে প্রাথমিকের অনলাইন পোর্টাল

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করতে যাচ্ছে সরকার। করোনার ছুটির পর শিক্ষার্থীদের জন্য অনলাইন পোর্টাল চালুর মাধ্যমে স্থায়ীভাবে ভিডিও শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। ‘ঘরে বসে শিখি’ নামের পোর্টালের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভিডিও মাধ্যমে পাঠদান চলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, সারা বছর বিষয়ভিত্তিক ক্লাসের ভিডিও অনলাইন পোর্টালে পাবে শিক্ষার্থীরা। করোনা সংকটকালেই শুধু নয়, যে কোনো সময় শিক্ষার্থীরা পোর্টালে গিয়ে তাদের প্রয়োজনীয় ক্লাস থেকে পাঠ নিতে পারবে।

তিনি আরও বলেন, 'আমরা দ্রুত এই পোর্টালের কাজ শেষ করবো। পোর্টালের কাজ শেষ না হওয়া পর্যন্ত সংসদ টিভির সব ক্লাস তারা ঘরে বসেই দেখতে পারবে।'

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ জানান, করোনা সংকটের কারণে দ্রুত অনলাইন ক্লাসে যেতে হয়েছে। তবে আমাদের কার্যক্রম এখানেই সীমাবদ্ধ থাকবে না। স্বাভাবিক সময়েও সারা বছর অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখা হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা