অপরাধ

শিশুর রহস্যজনক মৃত্যু, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: শহরের রঘুনন্দনপুর এলাকায় রোজা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) সকালে শিশুটির পিতা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শিশু রোজার বাবা অটোরিকশা চালক রানা জমাদ্দার (৩৫) সন্তানসহ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রঘুনন্দনপুরে আব্দুর রহমান হাসান হুজুরের বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় সৎমা হোসনে আরা (২১) শ্বাসরোধে শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

একই বাড়ির অন্য ভাড়াটিয়া শিশুর বাবা রানা জমাদ্দারের ভাগ্নে পারভেজ শেখ বলেন, ‘মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত রোজা ও তার সন্তান ঘরে একসঙ্গে খেলা করছিল। পরে রোজা নিজ ঘরে যায়। এর কিছু সময় পর তার সৎমা হোসনে আরা চিৎকার শুরু করেন। অন্যদের সাথে এগিয়ে এসে রোজাকে মৃত অবস্থায় দেখতে পাই। এ সময় রোজার বাবা রানা বাড়িতে ছিলেন না। তিনি শহরে অটোরিকশা চালাতে গিয়েছিলেন।’

রোজার আপন মা সালমা বেগম জানান, দুই বছর আগে তাদের ডিভোর্স হয়। এরপর থেকে রোজা তার বাবা ও সৎমায়ের সঙ্গেই ছিল। সালমা বেগম ফরিদপুরের বাখুণ্ডায় একটি জুটমিলে কাজ করেন।

অন্যদিকে বুধবার দুপুরে শহরতলীর সিঅ্যান্ডবিঘাট এলাকার আইজউদ্দিন ডাঙ্গি গ্রামের ফেলু মাতুব্বরের বাড়ির পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, শিশু রোজা ও মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা