অপরাধ

খুলনার ট্রিপল মার্ডার মামলার তদন্ত ডিবিতে 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালি এলাকার ট্রিপল মার্ডার মামলার তদন্তভার কেএমপির ডিবি'র কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ও তদন্ত কমিটির সদস্য কানাই লাল সরকার বলেন, ট্রিপল মার্ডার মামলাটির তদন্ত করবেন ডিবি'র ইন্সপেক্টর এনামুল হক।

গত ১৬ জুলাই রাতে মশিয়ালি ইস্টার্ন গেট এলাকায় তিন সহোদর জাকারিয়া, জাফরিন ও মিল্টন বাহিনীর গুলিতে নিরীহ তিনজন এলাকাবাসী নিহত ও গণপিটুনিতে হামলাকারীদের একজন নিহত হন। নিহত সাইফুলের পিতা সাইদুল ইসলাম খানজাহান আলী থানায় মামলাটি করেন। মামলায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন জাকার, তার ভাই মহানগর ছাত্রলীগের বহিস্কৃত সহ সভাপতি শেখ জাফরিন, অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ করে আরো ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চার আসামি রিমান্ডে রয়েছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে ২১ জুলাই সোয়াটে বদলি ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই লুৎফুল হায়দারকে পরিবর্তন করে ওসি (তদন্ত) কবীর আহমেদকে তদন্তের দ্বায়িত্বভার দেওয়া হয়। সার্বিক বিষয় তদন্তে পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশিকিউশন) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার ও সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) শিপ্রা রাণী দাস। গত ২২ জুলাই থেকে তদন্ত কমিটি ঘটনার তদন্ত করছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার দশদিন অতিবাহিত হলেও মামলার তেমন কোনো অগ্রগতি নেই। হামলায় ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনও জব্দ করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হননি মামলার প্রধান আসামি জাকারিয়া জাকার ও তার ভাই মিল্টনসহ এজাহারভুক্ত ১৮ জন। এতে এলাকাবাসী খুবই আতঙ্কিত।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা