অপরাধ

সাহেদের নথি চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ এর দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতর ও বাংলাদেশ ব্যাংকের কাছে নথিপত্র চেয়ে চিঠি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান টিম প্রধান উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের সই করা তলবি চিঠি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ-এর প্রধান বরাবর পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বরাবর পাঠানো চিঠিতে রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা ও মিরপুর শাখার ইস্যুকৃত লাইসেন্স ও নবায়ন সংক্রান্ত নথির সত্যায়িত কপি চাওয়া হয়েছে।

তলব করা হয়েছে রিজেন্ট হাসপাতাল ও স্বাস্থ্য অধিদফতরের মধ্যে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার চুক্তিপত্র, নমুনা পরীক্ষার রিপোর্ট প্রদান ও বিভিন্ন বিল পরিশোধের সত্যায়িত কপি এবং অধিদফতরের কাছে পেশ করার বিলের কপিসহ সংশ্লিষ্ট নথিপত্র।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বরাবর পাঠানো চিঠিতে রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের নামে-বেনামে থাকা বিভিন্ন ব্যাংকের হিসাব, সাহেদের ব্যক্তিগত হিসাব ও তার পরিবারের সদস্যের নামে থাকা ব্যাংক ঋণ বিবরণসহ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।

উভয় তলবি চিঠিতে দ্রুত নথিপত্র দুদকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা