অপরাধ

আদালতে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদালত প্রাঙ্গনে সংবাদ সংগ্রহে যাওয়া এক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ভিডিও ধারণ করতে গিয়ে তাদের সমর্থকদের মারধরে আহত হয়েছেন টেলিভিশনের ওই সংবাদকর্মী।

রোবাবর দুপুর ১টার দিকে ঢাকার আদালত চত্তরে এ ঘটনা ঘটে। আহত সংবাদকর্মী বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র চিত্রগ্রাহক আল আমিন (২৩)। হামলায় জড়িত আব্দুল ম‌তিন না‌মে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

এর আগে কয়েক মাস ধরে পালিয়ে থাকা এনু ও রূপমকে গত সোমবার কেরানীগঞ্জের শুভাঢ্যায় একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর মুদ্রা পাচারের মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুদকের আরেক মামলায় গ্রেপ্তার দেখাতে রোববার দুই ভাইকে ঢাকা মহানগর যষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কা‌য়ে‌শের আদালতে নেওয়া হয়। খবর শুনে তা‌দের ৪০/৫০ জন সমর্থক আদালত চত্ব‌রে উপ‌স্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনু-রুপনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনের দোতলায় ওঠানোর সময় ডিবিসির ক্যামেরাপার্সন আল আমিন ভিডিও ধারণ করছিলেন। ওই সময় রুপন-এনুর ৮/১০ জন সমর্থক তাকে কিল-ঘুষি মারতে থা‌কে। তার ক্যা‌মেরাটিও ভে‌ঙে ফে‌লে।

আল আমি‌ন বলেন, হামলাকারীরা তার প‌কে‌টে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোনট ছিনিয়ে নিয়ে গেছে। ওই সময় পুলিশ এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে একজন ধরা পড়ে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা পু‌লিশ প‌রিদর্শক মুইনুল ইসলাম বলেন, মতিন নামের একজনকে আটকের পর কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনু ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। আর তার ভাই রুপন ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র‌্যাব। এরপর মোট সাতটি মামলা করা হয় এনু ও রুপনের বিরুদ্ধে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা