অপরাধ

আনসার আল ইসলামের এক শীর্ষ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল।

৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে রাজধানীর আরামবাগের টি এন্ড টি কলেজের সামনে থেকে খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদ (৩৯) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, খালেদ সাইফুল্লাহ আনসার আল ইসলামের হয়ে তার সমমনা উগ্রপন্থী ব্যক্তিদের নিয়ে গ্রুপ তৈরি করে দেশব্যাপী উগ্রপন্থী জিহাদি কথা সম্বলিত বয়ান প্রচার করছে এবং রিক্রুটমেন্ট চালাচ্ছে।

তিনি আরও জানান, খালেদ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা