সারাদেশ

কুড়িগ্রামে তিনশ বছরের বটগাছ কেটে ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ কেটে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে গ্রামীণ হাটে বহুতল ভবন নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই বাজারে তিনতলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে (১৯ নভেম্বর) বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

‘ফরকেরহাট বাজারের সর্বস্তরের দোকানদার, মালিকবৃন্দ ও বাজার প্রতিনিধি দলের’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রাজারহাট উপজেলার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ, শতবর্ষী বটগাছ রক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ প্রতিহত করার জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী হাটে বহুতল আধুনিক ভবনের কোনো বাস্তব প্রয়োজনীয়তা নেই। দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু হলে হাটের স্বাভাবিক বেচাকেনা স্থবির হয়ে পড়বে। এতে পুরোনো এই হাটের ওপর নির্ভরশীল শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবার পথে বসার উপক্রম হবে।

বক্তারা বলেন, গ্রামীণ হাট মূলত খোলামেলা জায়গায় জমে ওঠে। তিনতলা ভবনের ভেতরে প্রথাগত গ্রামীণ হাট-বাজার পরিচালনা করা বাস্তবসম্মত নয়। অতীতে বিভিন্ন স্থানে এ ধরনের বহুতল হাট-বাজার নির্মিত হলেও সেগুলো জমেনি বলে দাবি করেন তাঁরা।

ফরকেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটিকে কেবল ছায়াদাতা বৃক্ষ নয়, বরং অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক হিসেবে উল্লেখ করেন এলাকাবাসী। উন্নয়নের নামে এই প্রাচীন গাছ কাটার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

প্রতিবাদ সভায় বাজার প্রতিনিধি দল ও ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক শতবর্ষী বটগাছ কেটে এবং শত শত মানুষের রুটি-রুজি কেড়ে নিয়ে কোনো উন্নয়ন হতে পারে না।’

বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম এলজিইডির এই অপরিকল্পিত তিনতলা ভবন নির্মাণের প্রকল্প বাতিলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফরকেরহাট বাজারের ব্যবসায়ী দুলাল মন্ডল, নজরুল ইসলাম, ডাক্তার কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান ও আব্দুল কাদের প্রমুখ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা