আর্টস

১৭ জুন বুধবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে কথা বলবার আগে আজ একটু চিন্তা করবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও বিষয়ে সংশয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। অর্থহীন খরচের জন্য মানসিক চাপ বাড়তে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

তত্ত্ব কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়ানো খরচ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে দেরি হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা আসবে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। মানসিক দৃঢ়তায় ব্যবসায় বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

নেশার জন্য অর্থের অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। আজ চাকরি নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। পরিশ্রম সত্ত্বেও ব্যবসায় চাপ থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

আজ ব্যবসায় আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা একটু চেপে রাখুন। আজ কারও জন্য কোনও কাজ করেও বদনাম হবে। ভাল করে না ভেবে বাড়তি উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

কর্মচারীর জন্য ব্যবসায় আজ ক্ষতি হতে পরে। কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিশেষ কোনও আলোচনা। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। শ্বশুর বা শাশুড়ির শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও সঞ্চয় ঠিক থাকবে না। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায় করতে পরবেন আজ। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। মাথার বিভিন্ন রকমের চিন্তা বাসা বাঁধবে আজ।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

পুরনো প্রেমিক/প্রেমিকার খবর পাওয়ায় আনন্দ। সঙ্গীতে আগ্রহ বাড়বে। পড়াশোনার জন্য মনে ভয়। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে অশান্তি। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন। আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

বাজে কথার জন্য প্রিয় জনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য আবেগ বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয়। ভাল কাজের বাধা থাকবে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে। বাড়তি খরচ হতে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সকালের দিকে জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। আজ রাগের মাত্রা একটু ঠিক রাখুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল না পাওয়ার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। অফিসে কাজের চাপ বাড়বে। নিজের মতে চলবার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের আশঙ্কা রয়েছে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন আজ। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। বাড়ির কোনও কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। বাড়িতে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। আজ কারও উপকার করে সুনাম পাবেন। ব্যবসায় বাধা আসতে পারে। দুপুরের পরে ব্যবসায় বিশেষ কোনও খবর পেতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য মনে আনন্দ। আঘাত থেকে সাবধান থাকুন।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

অতিরিক্ত দুর্বলতার জন্য শত্রুরা সুযোগ নিতে পারে। ভাল কাজ করেও আজ সুনাম পেতে দেরি হবে। নতুন কোনও বন্ধুর দেখা পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়বে। প্রেমের জন্য অশান্তি বাড়বে। অসৎদের থেকে সাবধান থাকুন। কোনও অপরিচিত ব্যক্তির উপকার করতে হতে পরে। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ ক্ষতির আশঙ্কা।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

ভাল খাবারের জন্য খরচ বাড়বে। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। আজ সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আজ আনন্দ থাকবে। বাবার জন্য চিন্তা বাড়বে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা