ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। ফোনে তিনি হুথিদের ওপর বিমান হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান। তবে সে সময় ট্রাম্প ওই অনুরোধে সাড়া দেননি।

তবে হুথিদের সাম্প্রতিক হামলার পর এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম CNN। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার পর ওয়াশিংটন বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।

CNN জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবকাশ কাটানোর স্থান ক্যাম্প ডেভিড থেকে হঠাৎ করে হোয়াইট হাউজে ফিরে আসেন। এর আগে তিনি অবকাশস্থলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

CNN-এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও বিভিন্ন অবকাঠামোতে পাল্টা হামলার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। এর পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৈঠক শেষে ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসেন বলেও জানান তিনি।

এর আগে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী ছিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিপুল ব্যয়ের পর নতুন করে আরেকটি সামরিক সংঘাতে জড়ানো নিয়ে ওয়াশিংটনের মধ্যে উদ্বেগ রয়েছে। পাশাপাশি নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে নতুন কোনো সামরিক সংঘাতের রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা রয়েছে।

এদিকে গত সপ্তাহে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছিল। ওই আলোচনায় হুথিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছিল বলে জানা গেছে। হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক পদক্ষেপ না নেওয়ার পেছনে এটিও একটি কারণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা