ছবি: সংগৃহীত
খেলা

বিসিবির বোর্ড সভা আজ, আসছে যেসব সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের ক্রিকেট নিয়ে বেশ কিছু নীতিগত ও ভবিষ্যৎ সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্রে জানা গেছে, আজকের সভার এজেন্ডায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব না হওয়ায় বিকল্প একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক একটি জমকালো টি-টোয়েন্টি লিগ মাঠে নামানো সম্ভব কি না, সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।

এ ছাড়া জাতীয় দলের নেতৃত্ব ও ঘরোয়া ক্রিকেটের পরবর্তী সূচি নিয়েও পরিচালকদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা