সাধারণ সম্পাদক সাঈদকে অব্যহতি
খেলা

সাধারণ সম্পাদক সাঈদকে অব্যাহতি

ক্রীড়া প্রতিবেদকঃ

ছয় মাসের বেশি অনুপস্থিত থাকায় এবং অবস্থান সম্পর্কে কোন কিছু না জানানোয় সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আজ (১৬আগস্ট) সহ-সভাপতিদের সাথে সভা করে হকি ফেডারেশন সভাপতি এই সিদ্ধান্ত দেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ২৯ এপ্রিলের নির্বাচনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন মুমিনুল হক সাঈদ। তবে অক্টোবরে দেশজুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানে নাম আসে তার। তখন থেকেই সিঙ্গাপুরে পলাতক সাঈদ।

সাথে হকি ফেডারেশনেও অনুপস্থিত ছিলেন তিনি। ফেডারেশনের টানা তিনটি কার্যনির্বাহী সভা ও ছয় মাসেরও বেশি সময় অনুপস্থিত থাকায় তাই সভাপতি এই সিদ্ধান্ত নেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা