অনুশীলন ফিরেছেন তামিম ইকবাল
খেলা

অনুশীলন ফিরেছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক:

রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের একক অনুশীলন। ঈদের আগে ১৯ থেকে ২৮ জুলাই দশ দিনের অনুশীলন করেছিলেন ১১ জন ক্রিকেটার। ঈদের পরে দ্বিতীয় ধাপের অনুশীলনে এর সংখ্যা দাঁড়ায় তিনগুণ।

দ্বিতীয় ধাপে শুধু ছেলেরাই নয়, অংশ নিয়েছিলেন মেয়েরাও। ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর মাঝে দুইদিন বিরতি ছিল।

আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আরেকটি অনুশীলনের সূচি প্রকাশ হয় যেখানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

গত মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তামিম ইকবাল। সেখান থেকে এসে কোয়ারেন্টিনে থাকেন তিনি। যে কারণে ইচ্ছা থাকলেও মুশফিকদের সঙ্গে যোগ দিতে পারেননি দ্বিতীয় ধাপের অনুশীলনে।

কোয়ারেন্টিন শেষে রোববার (১৬ আগস্ট) থেকে অনুশীলনে নামতে কোনো সমস্যা থাকছে না দেশ সেরা এই ওপেনারের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩ট...

নারীদের শরীরে অতিরিক্ত লোমের কারণ

নারীদের শরীরের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি লোম দেখা দিলে অনেকেই বিষয়টি...

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ...

‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশ

প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি ও হিমেশ রেশমি...

চীনের জাতীয় দিবসে জামায়াত আমির

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা