নাটকীয় জয়ে সেমিতে পিএসজি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

নাটকীয় জয়ে সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক:

অসাধারণ এক নাটকীয় জয়ে ২৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে পিএসজি। বুধবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে তারা। যেখানে আতালান্তা লিড নিয়েছিল ম্যাচের ২৬ মিনিটে। পিএসজি দুটি গোল করে ৯০ ও ৯৩ মিনিটে।

ম্যাচের শুরুতেই লিড নিতে পারতো প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। তবে নেইমার যে মাথার চুল ছেড়ার মতো এমন সুযোগ হারাবেন তা কেউ ঘুনাক্ষরেও ভাবতে পারেনি। ম্যাচের ৩ মিনিটে আতালান্তা গোললক্ষক স্পরতিয়েল্লোকে একা পেয়েও বল বাইরে পাঠান নেইমার।

এরপর পিএসজি অর্ধেই যেন ঘর বানায় ইতালিয়ান দল আতালান্তা। ম্যাচের ১০ থেকে ১৫ মিনিট এই সময়ের মধ্যে দুটি দারুণ গোলের সুযোগ তৈরি করে দলটি। হেটবোরের হেডও যেমন দারুণ দক্ষতায় ফেরান পিএসজি গোলরক্ষক নাভাস তেমনি কালদারার হেড থেকে আসা বলটাকেও গোললাইন পেরুতে দেননি তিনি।

তবে ২৬ মিনিটে গিয়ে আর আতালান্তাকে আটকে রাখতে পারেননি নাভাস। মারিও পাসলিচের গোলে এগিয়ে যায় ইতালিয়ান সিরি আ-তে তিন নম্বর হওয়া দলটি।

ম্যাচে ফিরতে অবশ্য পিএসজি মরিয়া হয়ে ওঠে ৭০ মিনিটের পর থেকে। মাঝে বদলী হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তিনি মাঠে নেমেও যেমন হারান গোলের সুযোগ তেমনি নেইমারও এদিন বারবার ব্যর্থ হচ্ছিলেন আতালান্তা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করতে।

ম্যাচের ৯০ মিনিটে সমতা আনে পিএসজি। ডান দিক থেকে চুপো-মেটিংয়ের পাস পেলেও সুবিধাজনক অবস্থায় ছিলেন না নেইমার। ছোট ডি-তে বল পাঠান তিনি। সুযোগ কাজে লাগান মার্কিনিয়োস। ম্যাচে আসে সমতা।

তিন মিনিট পরই আসে জয়সূচক গোল। এমবাপ্পের বাড়ানো বলকে দারুণ ফিনিশিং দেন ক্যামেরুনের ফরোয়ার্ড চুপো-মেটিং। ২-১ গোলে ম্যাচ জিতে ১৯৯৫ সালের পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে নাম লেখায় পিএসজি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা