বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত
খেলা

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ সহ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাই ম্যাচ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপাতত ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এক বার্তায় জানায়, “এশিয়ার বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে ফিফা এবং এএফসি দুটি সংস্থাই একসাথে এই সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ ২০২২ বাছাই এবং এশিয়ান কাপ ২০২৩ বাছাই স্থগিত করার। এ বছরের অক্টোবর ও নভেম্বর মাসে এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল। এখন ২০২১ সাল পর্যন্ত তা পিছিয়ে দেয়া হয়েছে”।

বিশ্বকাপ বাছাই পর্বে চারটি ম্যাচ বাকি ছিল বাংলাদেশের। অক্টোবরে আফগানিস্তান ও কাতার এবং নভেম্বরে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আর এসব ম্যাচের জন্য ইতোমধ্যেই ফুটবলারদের ক্যাম্পও শুরু করেছিল বাংলাদেশ। যেখানে অবশ্য ফুটবলারদের করোনা পরীক্ষার এক দফা রিপোর্টে ১৮ খেলোয়াড় পজিটিভ হয়েছিল। দ্বিতীয় দফার পরীক্ষার ফলাফল এখনো পায়নি বাফুফে।

এখন ফিফা ও এএফসির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ফুটবলও পড়লো অনিশ্চয়তায়।

ফিফা-এএফসি’র বার্তায় আরো বলা হয়, “করোনা পরিস্থিতির ওপর নির্ভর করেই আগামী বছর ম্যাচগুলোর সূচি নির্ধারণ করা হবে”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে...

বারিধারায় গাড়িচাপার ঘটনায় কিশোর সংশোধনাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা