অনুমতি পেয়ে আর্চারদের অনুশীলন শুরু হচ্ছে শিগগিরই
খেলা

আর্চারি শুরু হচ্ছে সবার আগে

ক্রীড়া প্রতিবেদক:

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দেশে খেলাধুলা শুরু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রণালয়ে এই অনুমতি সংক্রান্তে চিঠি আসার পর প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, যেসব ডিসিপ্লিনে দূরত্ব রেখে অ্যঅথলিটরা অনুশীলন করতে পারবে সেসব খেলা শুরু করার ব্যাপারে আর কোন বাধা নেই।

করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ ছিল দেশের সব খেলাধুলা। সবার আগে ব্যাক্তিগত অনুশীলন শুরু করে ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। এছাড়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শুরু হয়েছে ফুটবলারদের অনুশীলনও। বিমান বাহিনীর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছেন যুব হকি খেলোয়াড়রাও।

এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতির পর সবার আগে শুরু হতে পারে আর্চারি অনুশীলন। ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ায় আগামী সপ্তাহ থেকেই তারা আর্চারদের অনুশীলন শুরু করতে পারবেন।

আপাতত ১৬ জনের মধ্যে আর্চার সংখ্যা সীমাবদ্ধ রেখেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিবিড় অনুশীলন শুরু করবে ফেডারেশন। টোকিও অলিম্পিককে লক্ষ্য রেখেই এই অনুশীলন শুরু করবে আর্চারি ফেডারেশন। এবার টোকিও অলিম্পিককে থেকে একমাত্র আর্চার রোমান সানাই সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করেছে। এছাড়া নারীদের জন্য কোয়ালিফাইং টুর্নামেন্ট নয়তো ওয়াইল্ড কার্ডের আশা করছে আর্চারি ফেডারেশন

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা