পুরুষদের পাশাপাশি এবার নারী ক্রিকেটারদেরও অনুশীলন শুরু
খেলা

এবার সঙ্গী নারী ক্রিকেটাররাও

ক্রীড়া প্রতিবেদক:

পুরুষদের পাশাপাশি এবার অনুশীলন শুরু করছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। আজ (১০ আগস্ট) থেকে রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও খুলনায় পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অনুশীলনে ব্যস্ত হবেন। সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে শুধুই থাকছেন পুরুষরা। তবে বগুড়ায় শুধুই নারী ক্রিকেটার।

রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটারদের অনুশীলন সূচিতে ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। ব্যাটসম্যান হিসেবে ইনডোরে ব্যাটিং ও মূল ভেন্যুতে তাদের পাশাপাশি রানিং করবেন নারী জাতীয় দলের শারমিন সুলতানা ও শারমীন সুপ্তা।

এছাড়া বোলার হিসেবে শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, আমিনুল বিপ্লবের পাশাপাশি ইনডোরে বোলিং ও মূল ভেন্যুতে রানিং করবেন জাহানারা আলম ও নাহিদা আক্তার।

খুলনায় পুরুষ ক্রিকেটারদের মধ্যে অনুশীলন করছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মাহাদী হাসান। তাদের সাথে এবার নারী ক্রিকেটার হিসেবে অনুশীলন শুরু করবেন সালমা আহমেদ ও রুমানা আহমেদ।

সিলেটে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ অনুশীলন করছেন।

চট্টগ্রামে প্র্যাকটিসে আছেন নাঈম হাসান, ইয়াসির রাব্বি ও ইরফান শুকুর। রাজশাহীতে অনুশীলন করছেন নাজমুল হোসেন শান্ত ও সানজামুল ইসলাম।

আর বগুড়ায় নারী ক্রিকেটার হিসেবে অনুশীলন শুরু করছেন খাদিজাতুল কোবরা ও শারমীন সুলতানা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা