ম্যাচে জিততে পারবে কি ইংল্যান্ড?
খেলা

ফলাফল হবে কি ম্যাচে?

স্পোর্টস ডেস্ক:

ম্যানেচস্টারে দ্বিতীয় টেস্টে ২১৯ রানের লিডে আছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়। ইংল্যান্ড দিন শেষে তুলে ২ উইকেটে ৩৭ রান। পঞ্চম দিনে ম্যাচ জিতে ফলাফল নিজেদের পক্ষে না নিতে পারলে সিরিজে পিছিয়ে থাকবে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে ম্যাচের তৃতীয় দিন একটিও বল মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনের ১ উইকেটে ৩২ রান নিয়ে চতুর্থ দিনে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

সেদিনের অপরাজিত জোসেফ আউট হন ৩২ রান করে। শেই হোপ করেন ২৫ রান। অন্যপ্রান্তে থাকা ব্রাথওয়েট ক্যারিয়ারের ১৯তম ফিফটি করে আউট হন ৭৫ রান করে।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের পেইসে এরপর থমকায় ওয়েস্ট ইন্ডিজ। নিজের পরপর তিন ওভারে ব্রড নেন তিন উইকেট। ফেরান ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে ৬৮ রান করা সামারাহ ব্রুকসকে। এরপর শূণ্য রানেই ব্ল্যাকউড ও ডরউইচকে।

ক্রিস ওকস এরপর জ্যাসন হোল্ডারকে ফেরান। কিছুটা বিরতি দিয়ে এক ওভারে ৫১ রান করা রোস্টন চেজ ও ১১ নম্বরে নামা গ্যাব্রিয়েলকে ফেরান ওকস। ২৮৭ রানে থামে ক্যারিবিয়দের প্রথম ইনিংস।

১৮২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। অর্ডার পাল্টে বেন স্টোকস নামেন ওপেনিংয়ে। সঙ্গী ছিলেন জস বাটলার। কিন্তু প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন বাটলারই, তাও প্রথম ওভারের চতুর্থ বলে। শূণ্য রানেই বাটলারের বিদায়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

নিজের তৃতীয় ওভারে রোচ যখন ওয়ান ডাউনে নামা জ্যাক ক্রলিকেও ফেরান তখন রানের গতিও থমকায় ইংলিশদের। তারপরও কোন বিপদ ছাড়াই দিনের ব্যাটিং শেষ করেন স্টোকস ও জো রুট। ১৬ রান নিয়ে স্টোকস ও ৮ রানে রুট পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন। যেখানে স্বাগতিকদের লিড ২১৯ রানের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা