ব্যাক্তিগত অনুশীলন শুরু জাতীয় দলের ক্রিকেটারদের
খেলা

ক্রিকেটারদের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক:

অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তিন ভেন্যুতে আটজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন।
ঢাকায় অনুশীলন করেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও পেসার শফিউল ইসলাম।

সকালে সবার আগে অনুশীলন আসেন মুশফিকুর রহিম। নির্ধারিত সময়ের আগেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেন তিনি। এরপর ইনডোরে ব্যাটিং প্র্যাাকটিসও করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মাঝে মুশফিক যখন মূল মাঠে রানিংয়ে ব্যস্ত তখন ইনডোরে ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন।

পেসার শফিউল মিরপুরে আসেন সবার পরে। সকাল ১১টার পর মূল মাঠে রানিং করেন তিনি। প্রায় ৪ মাস পর মাঠের অনুীশলন করে বেশ ক্লান্ত ছিলেন ক্রিকেটাররা।

অনুশীলন শেষে মিঠুন বলেন, “দীর্ঘ চার মাস পরে আজ মাঠে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। ব্যাটিং, রানিং সবকিছুই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতোদিন আমরা সবকিছুই ইনডোরে করেছি। এখন বাইরে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি ডে বাই ডে আমরা সবকিছুই আগের মতোই ফিরে পাবো”।

ঢাকার বাইরে সিলেটে অনুশীলন করেছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ।

খুলনায় অনুীশলনে নেমেছেন দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসান। তবে বৃষ্টির কারণে চট্টগ্রামে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা