গ্রানাডাকে হারিয়ে শিরোপার একেবারেই কাছে রিয়াল মাদ্রিদ
খেলা
স্প্যানিশ লিগ

শিরোপার আরো কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় শিরোপার একেবারেই কাছে এখন রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে লিগ টেবিলে ৩৬ ম্যাচে রিয়ালের এখন ৮৩ পয়েন্ট।

সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার ৭৯ পয়েন্ট। অর্থাৎ রিয়াল যদি আর দুই পয়েন্ট পায় তাহলেই বার্সার সাথে হেড টু হেড বিচারে শিরোপা জিতে নেবে।

গ্রানাডার বিপক্ষে ম্যাচে রিয়ালকে ১০ মিনিটের মধ্যেই লিড এনে দেন মেন্ডি। দারুণ নৈপুণ্যে একাই গোল করেন তিনি।

ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। আসরে ১৯তম গোল করে দলকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে।

বিরতির কিছুক্ষণ আগে বেনজেমার আরেকটি শট ঠেকান গ্রানাডা গোলরক্ষক রুই সিলভা।

৫০ মিনিটে গ্রানাডার হয়ে ব্যবধান কমান মাচিস। এরপর প্রতিপক্ষ বেশ কয়েকবার আক্রমন করেছিল রিয়াল দূর্গে। কিন্তু ভাগ্য গোল দেয়নি গ্রানাডাকে।

বৃহস্পতিবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। সেদিন জিতলেই এবারের লা লিগার শিরোপা নিশ্চিত হবে লা ব্লাঙ্কোদের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা