টটেনহামের কাছে হারলো আর্সেনাল
খেলা
হেরেছে লেস্টার সিটিও

টটেনহামের কাছে আর্সেনালের হার

স্পোর্টস ডেস্ক:

লিগের সময় যেমন শেষ হয়ে আসছে তেমনি বাড়ছে বড় দলগুলোর হারের সংখ্যা। এই যেমন রোববার রাতের ম্যাচে বোর্নমাউথের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লেস্টার সিটি। ম্যাচ জিতে বোর্নমাউথ উঠে এসেছে টেবিলের ১৮ নম্বরে। অবশ্য লেস্টার আটকে সেই চারেই।

ভার্ডির গোলে ২৩ মিনিটে লিড নেয় লেস্টার সিটি। তবে প্রথমার্ধে আর ম্যাচে সমতা আনতে পারেনি বোর্নমাউথ। ৬৬ মিনিটে স্পট কিক থেকে স্টানিলাসের গোল দিয়ে শুরু। সমতা আনে বোর্নমাউথ। পরের মিনিটে সোলাঙ্কির গোলে ব্যবধানে বাড়ে তাদের। এরপর ইভান্সের আত্মঘাতী এবং ম্যাচ শেষের মিনিট তিনেক আগে সোলাঙ্কির আরেকটি গোলে ৪-১ ব্যবধানের বড় জয় পায় বোর্নমাউথ। লিগে এটা তাদের অষ্টম জয়। আর লেস্টারের ১০ম পরাজয়।

অন্য ম্যাচে টটেনহাম দারুণ লড়াই করে হারিয়েছে আর্সেনালকে। ১৬ মিনিটে লাকাজেত্তের গোলে লিড নেয় গানাররা। তিনিট মিনিট পরেই সমতা আনেন টটেনহামের কোরিয়ান ফরোয়ার্ড হিয়ুং মিন সন।

বেলজিয়ান ডিফেন্ডার টবির গোলে শেষ রক্ষা হয় টটেনহামের। ৮১ মিনিটে তার গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে স্পাররা। জয়ে আর্সেনালকে টপকে আটে উঠে এসেছে টটেনহাম। আর আর্সেনাল নেমে গেছে নয় নম্বরে।

এছাড়া রাতের অন্য ম্যাচগুলোর মধ্যে অ্যাস্টন ভিলা ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে এবং উলভারহ্যাম্পটন ৩-০ গোলে হারিয়েছে এভারটনকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা