জিততে হলে ব্যাটিং ভাল করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে
খেলা
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

ফলাফল হওয়ার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাউদাম্পটন টেস্টে ফলাফল হতে পারে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৮ উইকেটে ২৮৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামবে ইংল্যান্ড। ১৭০ রানে এগিয়ে আছে তারা।

কোন উইকেট না হারিয়ে ১৫ রান, এই স্কোর নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। ৪২ করে আউট হন ওপেনার বার্নস। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ঠিক পঞ্চাশেই গ্যাব্রিয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ডম সিবলি।

এরপর চার নম্বরে নেমে জ্যাক ক্রলি খেলেন দারুণ এক ইনিংস। ৮টি চারে ১২৭ বলে ৭৬ রান করেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে খেলেন ব্যাক্তিগত সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস।

এছাড়া অধিনায়ক স্টোকস আবারো আউট হন ফিফটি না পেয়ে। এবার ৪৬ রান করেন তিনি।

৮ উইকেটে ২৮৪ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড। জোফরা আর্চার ৫ ও মার্ক উড ১ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবেন। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের গ্যাব্রিয়েল ৩টি এবং চেজ ও জোসেফ দুটি করে উইকেট নিয়েছেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা