ফলাফলের দিকে এগুচ্ছে ম্যাচ
খেলা
সাউদাম্পটন টেস্ট

ব্যাটিংয়ে ভালই জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক:

সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৯৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। বিনা উইকেটে ১৫ রান রান চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবে স্বাগতিকরা।

১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রাথওয়েট আউট হন ক্যারিয়ারের ১৮তম ফিফটি করে। ৬৫ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই এটা ব্র্যাথওয়েটের তৃতীয় পঞ্চাশোর্ধ ইনিংস।

এরপর মিডল অর্ডারে ব্রুকস ও রোস্টন চেজ খেলেন কার্যকরী দুটি ইনিংস। ৩৯ করে আউট হন ব্রুকস। চেজ করেন ৪৭ রান।

সাতে নামা ডরউইচের ৬১ রানের ইনিংসে দলীয় তিনশোর কোটা পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ারে এটা ডরউইচের নবম ও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষের মাটিতে প্রথম ফিফটি।

৩১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে। অ্যান্ডারসন ৩টি ও স্টোকস নেন ৪ উইকেট। বেস দুটি ও মার্ক উড উইকেট পান একটি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষ পর্যন্ত ১০ ওভার খেলে ইংল্যান্ড। যেখানে বার্নস ১০ ও সিবলি ৫ রান নিয়ে অপরাজিত আছেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা