ক্রামারিকের ব্যাতিক্রমী গোল
খেলা
আন্দ্রে ক্রামারিক

না তাকিয়ে গোল


স্পোর্টস ডেস্ক:

পেনাল্টি গোলের জন্য কিক নিচ্ছেন কোন ফুটবলার। কিন্তু প্রতিপক্ষ গোলকিপারের দিকে না তাকিয়েই গোল করছেন ঐ খেলোয়াড়। এমন ব্যতিক্রমী ঘটনাই বুন্দেসলিগার শেষ দিনের খেলায় ঘটেছে।

জার্মানির লিগের শেষ দিনের বরুসিয়া ডর্টমুন্ড খেলেছিল হফেনহেইমের কাছে। যে ম্যাচে হারে বরুসিয়া। একাই হ্যাটট্রিকহ চার গোল করেন হফেনহেইমের অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রে ক্রামারিক।

এই ক্রোয়েশিয়ান শেষ গোলটি করেন পেনাল্টি থেকে। যেখনে পরে ভিডিও ফুটেজে দেখা যায় ক্রামারিক যখন ঠিক বলে শট নিচ্ছিলেন তখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে ছিলেন তিনি।

অবাক করা বিষয় তবুও বল পোস্ট সোজাই গিয়েছিল এবং যেখানে বল ধরতে ব্যর্থ ছিলেন বরুসিয়া গোলরক্ষক রোমান বুর্কি।

অবশ্য এই কাজ যে ক্রামারিকই প্রথম করলেন এমন নয়। ২০১৪-১৫ মৌসুমে রবার্তো ফিরমিনোও ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে একইভাবে না তাকিয়ে গোল করেছিলেন। তখনও হফেনহেইমেরই খেলোয়াড় ছিলেন ফিরমিনো।

এমনকি পরে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরমিনো এমন গোল করেছিলেন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ক্রামারিক অবশ্য স্বীকার করেছেন ফিরমিনোকে দেখেই তিনি গোলের ভঙ্গিটা অনুকরণ করেছেন। তবে এটাও স্বীকার করেছেন ফিরমিনো গোলটা করেছিলেন চলন্ত বলে আর ক্রামারিক করেছেন স্থির বলে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা