শেষ চারে আর্সেনাল, চেলসি ও ম্যান সিটি
খেলা
এফএ কাপ

সেমিফাইনালে আর্সেনাল, চেলসি ও ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক:

এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি। নিজেদের ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারায় শেফিল্ড ইউনাইটেডকে।

অন্য ম্যাচে চেলসি ১-০ গোলে জেতে লিস্টার সিটির বিপক্ষে। আর সেন্ট জেমস পার্ক ভেন্যুতে চ্যাম্পিয়ন ম্যাচস্টোর সিটি ২-০ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে।

ভিএআরে গোল বাতিল, পেনাল্টি গোলসহ সব মিলে বেশ উত্তেজনাকর ম্যাচ ছিল আর্সেনাল ও শেফিল্ড ইউনাইটেডের লড়াই।

ম্যাচের ৮ মিনিটেই গোল পেয়েছিল শেফিল্ড। কর্ণার থেকে পাওয়া বলে হেড করে গোল করেছিলেন লুন্ডস্ট্রাম। কিন্তু ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

গানাররা লিড নেয় ২৫ মিনিটে। প্রতিপক্ষ ডি বক্সে লাকাজেত্তে ফাউলের শিকার হন। স্পট কিক থেকে গোল করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড নিকোলাস পেপে।

মিনিট তিনেক পরই আবারো পেপে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শট আটকে দেন শেফিল্ড কিপার হেন্ডারসন। প্রথমার্ধের শেষ দিকেও আরেকবার সুযোগ পেয়ে বাইরে বল পাঠান পেপে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে থাকে আর্সেনাল। আর শেফিল্ড গোল পায়নি গানার রক্ষণের দৃঢ়তায়।

৮৭ মিনিটে সেই আর্সেনাল ডিফেন্সকেই ফাঁকি দেন আইরিশ ম্যাকগোল্ডরিক। সমতায় নির্ধারিত সময়ের শেষের দিকে এগুতে থাকে ম্যাচ।

কিন্তু যোগ করা সময়ে শেফিল্ডের সাফল্য ম্লান করে দেন বদলি খেলোয়াড় দানি সেবালোস। কেতিয়ার বাড়ানো বল পেলেও পেপে শেফিল্ড রক্ষণকে ফাঁকি দিতে পারেননি।

সুযোগ কাজে লাগান স্প্যানিয়ার্ড মিডফিল্ডার সেবালোস। ম্যাচ জিতে শেষ চারে নাম লেখায় ১৩ বারের এফএ কাপ জয়ী আর্সেনাল।

কিং পাওয়ার স্টেডিয়ামে অন্য কোয়ার্টারে শুরু থেকে চেলসি রক্ষণকে দারুণ ব্যস্ত রেখেছিল লিস্টার সিটি। বিশেষ করে লেফট উইং দিয়ে ভার্ডি যেভাবে বল নিয়ে বারবার ঢুকছিলেন তাতে রক্ষণের পাশাপাশি চেলসি গোলরক্ষক ক্যাবালেরোকেও বেশ ব্যস্ত সময় পার করতে হয়।

চেলসি গুছিয়ে তুলতে থাকে নিজেদের। কিন্তু গোল পাওয়ার মতো আক্রমণ গড়ে তুলতে পারছিল না।

৩১ মিনিটে গোলটা প্রায় পেয়েই গেয়েছিল চেলসি। পুলিসিচের ডান পায়ের জোরালো শটটা দিক পরিবর্তন করিয়ে দলকে গোল থেকে বাঁচান লিস্টারের ডেনিশ কিপার শেমিকেল।

৫৫ মিনিটেও গোল পেয়েছিল চেলসি। তবে অফসাইডে বাতিল হয় ফরোয়ার্ড টনি আব্রাহামের সেই গোল।

শেষমেষ ৬৩ মিনিটে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের মুখে হাসি ফোটান বদলি রস বার্কলে। উইলিয়ানের বাড়ানো বলে দারুণ ফিনিশিং দেন এই ইংলিশ মিডফিল্ডার।

ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ম্যাচে ফিরতে পারেনি লিস্টার। ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এবারের এফএ কাপের শেষ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাটেডকে।

ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন রহিম স্টার্লিং। কিন্তু শেষ পর্যন্ত আর গোল হয়নি তা।

ম্যান সিটি প্রথম গোলটি পায় ৩৭ মিনিটে। নিউক্যাসল ডি বক্সে ফাবিয়ানের ফাউলের শিকার হন গ্যাব্রিয়েল জেসুস। স্পট কিকে লিড আনেন কেভিন।

সিটি তাদের দ্বিতীয় গোলটি পায় ৬৮ মিনিটে। ফোডেনের অ্যাসিস্টে গোল করেন ইংলিশ অ্যাটাকার রহিম স্টার্লিং।

ম্যাচ শেষের মিনিট দুয়েক আগে চেষ্টা করেও গোল করতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস ও বার্নান্দো সিলভা। তাই ২-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

১৮ ও ১৯ জুলাই হবে দুটি সেমিফাইনাল, যেখানে ১৯ তারিখ ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে চেলসির বিপক্ষে। অন্য সেমিফাইনালে আগের দিন ১৮ জুলাই মুখোমুখি হবে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা