শিরোপা রেসে পিছিয়ে পড়ছে বার্সা
খেলা
স্প্যানিশ লিগ

আবারো বার্সেলোনার হোঁচট

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে আবারো পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। ম্যাচ ড্রয়ে শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদ থেকে এখন মাত্র এক পয়েন্ট এগিয়ে কাতালানরা।

লা লিগায় দুই দলের মুখোমুখি গত চার ম্যাচের পরিসংখ্যানে বার্সেলোনা পয়েন্ট হারিয়েছে দুইবার। গত আসরের প্রথম লেগে যেমন বার্সা জিতলেও হেরেছিল দ্বিতীয় লেগে। তেমনি এবারও প্রথম লেগে জিতে এগিয়ে থাকা বার্সা ড্র করে পয়েন্ট হারালো দ্বিতীয় লেগে।

ম্যাচের শুরুতেই কর্ণার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু জেরার্ড পিকের হেডে বাধা ছিল সাইড বার।

কাতালারনদের স্কোর লাইন ওপেন হয় ২০ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে লিওনেস মেসি নেন ফ্রি কিক। হেডে বল জালে পাঠান লুই সুয়ারেজ।

মিনিট পাঁচেক পরই সমতা আনার সুযোগ পেয়েছিল সেল্টা ভিগো। ডেনিস সুয়ারেজের পাসে বলে টোকা দেন ইয়াগো আসপাস। কিন্তু বার্সা গোলরক্ষক স্টেগেনের হাতে লেগে বল লাগে সাইড পোস্টে।

অবশ্য দ্বিতীয়ার্ধে গিয়ে বার্সার গোলের প্রত্যুত্তর দেয় সেল্টা। ৫০ মিনিটে ডান প্রান্ত দিয়ে ইয়োকুসলু এগিয়ে গিয়ে পাস দেন স্মলভকে। ওয়ান টু ওয়ানে বার্সা গোলরক্ষক স্টেগেনকে ফাঁকি দেন স্মলভ।

সুয়ারেজের দ্বিতীয় গোলে বার্সেলোনার এগিয়ে যাওয়াটা ছিল দারুণ। লিও’র অ্যাসিস্টেই ডি বক্সের ভেতরের জটলা থেকে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার।

তবে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সেল্টা যেভাবে সমতা আনে তার জন্য প্রস্তুত ছিল না বার্সেলোনা। জয়ের অপেক্ষায় থাকা বার্সাকে চমকে দেয় সেল্টা। ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ ফ্রি কিকে গোলরক্ষক স্টেগেনসহ সবাইকে বোকা বানান সেল্টা ফরোয়ার্ড ইয়াগো আসপাস।

এই ড্রয়ে ৩২ ম্যাচে বার্সেলোনার এখন ৬৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের ৬৮ পয়েন্ট। এসপানিওলের বিপক্ষে রিয়াল খেলবে তাদের পরের ম্যাচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা