শিরোপা উৎসব বায়ার্ন মিউনিখের
খেলা
শেষ হলো বুন্দেসলিগা

বায়ার্নের জয়, বরুসিয়ার হার

স্পোর্টস ডেস্ক:

জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচেও জিতেছে বায়ার্ন মিউনিখ। টানা অষ্টম জয়ে ৪-০ গোলে হারিয়েছে তারা উলফসবার্গকে। তবে লিগের শেষ ম্যাচে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৪-০ তেই হেরেছে তারা হফেনহেইমের কাছে। ম্যাচের চারটি গোলই করেন ক্রামারিক।

ক্রোয়েশিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রে ক্রামারিক স্কোরলাইন ওপেন করেন ৮ মিনিটে। ব্যবধান দ্বিগুণ করেন তিনি স্কভের অ্যাসিস্টে ৩০ মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো একটি গোল করেন ক্রামারিক। বেবুর পাস থেকে সাফল্য পান এই ক্রোয়েশিয়ান। দুই মিনিট পরই পান স্পট কিক থেকে গোল।

অথচ ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কের ম্যাচে বল দখলের লড়াইয়ে হফেনহেইমের চেয়ে এগিয়ে ছিল বরুসিয়া। তবে ফিনিংশের দূর্বলতাতেই গোল পায়নি ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে লিগ শেষ করা দলটি।

অন্য ম্যাচে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ উলফসবার্গের বিপক্ষে জিতে শেষ করলো এবারের লিগ। প্রতিপক্ষের মাঠে বায়ার্নের হয়ে ম্যাচের ৪ মিনিটেই লিড এনে দেন কোম্যান। কুইসেন্সের গোলে ব্যবধান দ্বিগুণ হয় ৩৭ মিনিটে। ৭২ মিনিটে লোয়ানডস্কির পেনাল্টি গোলে ৩-০ ব্যবধান হয় বায়ার্নের। শেষ গোলটি করেন ৩০ বছর বয়সী থমাস মুলার। জয়ে ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো টানা আটবার শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা