মামুনুলের আহ্বান
খেলা
জাতীয় ফুটবল দল

গঠনমূলক সমালোচনা করুন: মামুনুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক:

জাতীয় ফুটবল দল নিয়ে নেতিবাচক মন্তব্য না করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। তার মতে, বর্তমান সময়ে জাতীয় দলের যে পারফরম্যান্স তা অবশ্যই প্রশংসনীয়।

পারফরম্যান্সের উদাহরণ টেনে মামুনুল বলেন, এশিয়ান গেমসের কাতারের মতো দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলাটা দেশের ফুটবলের অন্যতম সেরা অর্জন।

এমনকি বিশ্বকাপ বাছাই ম্যাচ প্রসঙ্গে মামুনুল বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলে ড্র করাটা বাংলাদেশের জন্য অবশ্যই প্রশংসার। এছাড়া বাছাই ম্যাচে কাতারের বিপক্ষে ঘরের মাঠে স্বাগতিকরা অবশ্যই ভাল খেলেছিল। সেই ম্যাচে শেষ দিকে দুটো গোল না হলে ফলাফল ড্র হতে পারতো। এমনকি বাংলাদেশ যে গোলের সুযোগগুলো পেয়েছিল তা যদি কাজে লাগাতে পারতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারতো।

এসব পারফরম্যান্সের কথা উল্লেখ করেই মামুনুল বলেন, দলের খেলা যারা মাঠে গিয়ে দেখেছে তারা জানে বাংলাদে জাতীয় ফুটবল দল এখন কেমন খেলে। যারা মাঠে গিয়ে খেলা দেখেননি তার যেন সমালোচনা করার আগে মাঠে গিয়ে খেলা দেখে তারপর মন্তব্য করেন।

অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৮ অক্টোবর, অন্যটি ১৫ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। এরপর নভেম্বরে ভারত এবং ওমানের বিপক্ষে ঘরের মাঠেই আরো দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। মামুনুলের আহ্বান, মাঠে এসে দলের খেলা দেখে যেন সবাই ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা