পাকিস্তান ক্রিকেটে করোনার থাবা
খেলা
মোট আক্রান্ত ১০জন

পাকিস্তানের সাত ক্রিকেটার করোনায়

স্পোর্টস ডেস্ক:

নতুন করে পাকিস্তান ক্রিকেট দলের আরো সাত ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে।

পাকিস্তানের এখন মোট ১০জন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এর আগে সোমবার শাদাব খান, হায়দার আলী ও হারিস রউফ করোনা আক্রান্ত হয়েছিলেন বলে বোর্ড জানিয়েছিল। এখন নতুন করে যে সাতজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান।

১৪ দিনের জন্য এখন এসব ক্রিকেটারদের আইসোলেশনে যেতে হবে। এর মানে ২৮জুন পাকিস্তান যে ইংল্যান্ড সফরে যাবে সেই স্কোয়াডের প্রায় অর্ধেক করোনা আক্রান্ত। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল পিসিবি। যে দলের ১০জনই এখন করোনা আক্রান্ত। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা বিলাল আসিফ, ইমরান বাট, মুসা খান ও মোহাম্মদ নেওয়াজকে করোনা টেস্টের জন্য ডাকা হয়েছে। তবে ইংল্যান্ড সফরের পরিকল্পনা এখনো পাকিস্তানের আছে বলে জানিয়েছে বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

এছাড়া ক্রিকেটারদের সাপোর্টিং স্টাফদের মধ্যেও একজন করোনা আক্রান্ত বলে জানিয়েছে বোর্ড। পিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন প্রথম যে তিনজন করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের কোন লক্ষণ দেখা যায়নি। শোয়েব মালিক, ওয়াকার ইউনুস এবং ক্লিফ ডিকনের এখনো টেস্ট করা হয়নি।

পাকিস্তানে এখন প্রায় এক লাখ ৯০ হাজারের বেশি করোনা আক্রান্ত মানুষ আছেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা