মৃতদের প্রতি ইসিবিরি সম্মান
খেলা
ইসিবির অভিনব উদ্যোগ

সম্মুখসারির যোদ্ধাদের সম্মান

স্পোর্টস ডেস্ক :

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ হারানো ডাক্তার, নার্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব মানুষদের প্রতি সম্মান জানাতে ব্যাতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ক্রিকেটারদের দেখা যাবে আলাদা অনুশীলন জার্সি পড়ে প্র্যাকটিসে। যেখানে প্রতিটি জার্সির পেছনে থাকবে করোনায় আক্রান্ত মৃত সম্মুখসারির যোদ্ধার নাম। এমনটাই ঘোষণা দিয়েছে ইসিবি। চিকিৎসক, পরিসেবিকা, শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম থাকবে প্রতিটি জার্সিতে।

এরই মধ্যে ইংল্যান্ডে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৩ হাজারের বেশি। কঠিন পরিস্থিতির মাঝেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেদেশের করোনা যোদ্ধারা।

করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারো শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ভাইরাসকে মাথায় রেখে এই সিরিজের নাম দেয়া হয়েছে ‘রেইজ দ্য ব্যাট’।

সিরিজের নামকরণের পর এবার অনুশীলনের ক্ষেত্রেও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইসিবি।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট বলেন, আমরা করোনার সম্মুখসারির যোদ্ধাদের সম্মান জানানোর জন্য কিছু করতে পেরে খুবই খুশি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা