পয়েন্ট হারালো লিভারপুল
খেলা
এভারটনের সঙ্গে ড্র

লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেলেছে লিভারপুল। এভারটনের সঙ্গে গত রাতে গোলশূণ্য ড্র করেছে তারা।

শিরোপা জিততে দুটি ম্যাচ জয় দরকার ছিল লিভারপুলের, অর্থাৎ ছয় পয়েন্ট। করোনার আগেই ছিল এই পরিসংখ্যান। করোনা বিরতি শেষে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। যেখানে জিততে পারলে আর মাত্র একটি জয় অর্থাৎ তিন পয়েন্ট পেলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যেতো রেডরা। তবে ম্যাচ ড্রয়ে সেই অপেক্ষা আরো বাড়লো লিভারপুলের। এখন লিভারপুলের দরকার আর পাঁচ পয়েন্ট।

প্রিমিয়ার লিগে দুই দলের আগের দেখায় বড় ব্যবধানে জিতেছিল লিভারপুল। ঘরের মাঠে এভারটনকে হারিয়েছিল তারা ৫-২ গোলে। রেডদের সেই ধারাবাহিকতা রাখার লক্ষ্য ছিল অ্যাওয়ে ম্যাচেও। এমনকি বল দখলের লড়াইয়েও এভারটনের চেয়ে এগিয়ে ছিল দলটি। কিন্তু গোলের খেলা ফুটবলে কি আর গোল না পেলে চলে। সেই কাঙ্খিত সাফল্যটাই আর পাওয়া হয়নি লিভারপুলের।

পুরো ফিট না থাকায় মোহামেদ সালাহকে ছাড়া এদিন একাদশ সাজিয়েছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আক্রমণে ছিলেন সাদিও মানে, রবার্তো ফিরমিনো ও তাকুমি মিনামিনো। কিন্তু শেষ পর্যন্ত এই ত্রয়ী ছিলেন ব্যর্থ। উল্টো ম্যাচের শেষ দিকে বিশেষ করে ৮০ মিনিটে টম ডেভিসের শট বারে লেগে না ফিরলে টটেনহাম জয় নিয়েই মাঠ ছাড়তো। তাই লিভারপুলের ভাগ্যই বলতে হবে ম্যাচে পয়েন্ট পেয়েছে তারা।

অবশ্য লিগে এখনো আটটি ম্যাচ বাকি আছে লিভারপুলের। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা