টানা জয় রিয়ালের
খেলা
লা লিগায় জয়

শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারায় তারা। এই জয়ে বার্সেলোনার সঙ্গে সমান ৬৫ পয়েন্ট এখন রিয়ালের। কিন্তু মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে টেবিল সেরা দল লা ব্লাঙ্কোরা।

ম্যাচের শুরুতে সোসিয়েদাদ বেশ প্রাধান্যই রেখেছিল রিয়ালের ওপর। প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রেখে সুযোগের অপেক্ষায় ছিল রয়্যাল ফুটবলাররা। তবে নিজেদের গুছানোর কাজটা রিয়াল ভালই পারে। তাই তো গোলশূণ্য প্রথমার্ধের পর আক্রমনের ধার বাড়তে থাকে লা ব্লাঙ্কো ফুটবলারদের।

মার্সেলোর পাস থেকে বল পেয়ে ভিনিসিউস যখন এগিয়ে যাচ্ছিলেন, ডি বক্সে তখন তাকে ফাউল করেন সোসিয়েদাদ ডিফেন্ডার লরেন্তে। ৫০ মিনিটে পাওয়া এই সুযোগ থেকে স্পট কিকে দলকে লিড এনে দেন সার্জিও রামোস।

৬৭ মিনিটে গোলও পেয়েছিল সোসিয়েদাদ। নিচু শটে গোল করেন ইয়ানুজাই। তবে ভিএআরে বাতিল হয় গোলটি।

মিনিট তিনেক পর বেনজেমার দূর্দান্ত গোলে লিড ডাবল হয় রিয়াল মাদ্রিদের। ভালভেরদের ক্রস কাঁধে রিসিভ করে গোল করেন বেনজেমা।

৮৩ মিনিটে আরো একটি দারুণ গোল। মাইকেল মেরিনোর শটে বোকা বনেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া।

তবে সমতায় ফিরতে এরপর আর চেষ্টা করেও পারেনি সোসিয়েদাদ। পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে গেছে এখন তারা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা