আইপিএল স্পন্সর   
খেলা

আইপিএলে স্পন্সর ভাবনা

স্পোর্টস ডেস্ক:

পাল্টে কি যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের স্পন্সর? লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের মৃত্যুতে আইপিএলের স্পন্সর নিয়ে আবারো ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বর্তমানে আইপিএলের স্পন্সর ভিভো, যা একটি চাইনিজ কোম্পানী। আর লাদাখ সীমান্তে বেশ উত্তেজনাকর অবস্থায় এখন ভারত ও চীনের সেনাবাহিনী। ইতোমধ্যেই বেশ ক'জন সেনা সদস্য মারা গেছে দুই দেশেরই। আর এমন অবস্থার কারণেই আইপিএলের স্পন্সর নিয়ে ভাবনায় বিসিসিআই।

যদিও বৃহস্পতিবার বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছিলেন ভিভো চীনের সংস্থা হলেও আইপিএলে এর স্পন্সর থেকে পাওয়া অর্থ ভারতের অর্থনীতিকেই শক্তিশালী করবে। তবে আগামী সপ্তাহে বিসিসিআইয়ের গভর্নিং কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে বিষদ আলোচনা হবে বলে টুইটারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অ্যাকাউন্টে ইঙ্গিত দেয়া হয়েছে।

আগামী সভায় শুধু ভিভো নয় পেটিএম, ড্রিম ইলেভেনের মতো আইপিএলেল অন্য যে স্পন্সরগুলোয় চীনা কোম্পানীর বিনিয়োগ আছে, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা